1. sufalcse55@gmail.com : Sufal Kumar : Sufal Kumar
  2. admin@worldvoice24.com : World Voice24 : World Voice24
শ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিল বাংলাদেশ। - World Voice24
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Sat, 29 August 2026, 01:41 AM

শ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিল বাংলাদেশ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৬০২ বার পড়া হয়েছে

বিবেক।। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গতকাল শ্রীলঙ্কাকে এই ডলার দেওয়া হয়েছে। শ্রীলঙ্কাকে প্রতিশ্রুত ২৫০ মিলিয়ন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি অর্থমানে যার মূল্য ৪২৫ কোটি টাকা।শ্রীলঙ্কার আবেদনের প্রেক্ষিতে তা‌দের চাহিদা অনুযায়ী প্রথম দফায় ৫০ মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। প্রতিশ্রুত ঋণের বাকি অংশ দেশটির চাহিদা বিবেচনায় ছাড় করা হবে।

বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ সুবিধার আওতায় তিন মাস মেয়াদে ৫ কোটি ডলার দেওয়া হ‌য়ে‌ছে। এক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবরের সঙ্গে দেড় শতাংশ যোগ করে সুদ পাবে বাংলাদেশ।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ দাঁড়ায় ৪৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বা চার হাজার ৬৫৮ কোটি ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত 2023 WorldVoice24 || All Rights Reserved.